উত্তরদিনাজপুর

বাইপাস তৈরীর কাজের জন্য জমি দখলকে কেন্দ্র করে আজও উত্তেজনা ইসলামপুরে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাইপাস তৈরীর কাজে চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজ ( ভিক্টর) এর নেতৃত্বে শুক্রবার কৃষক পুলিশের খন্ডযুদ্ধ ঘটনা পর শনিবার এক দিকে কৃষকরা ইসলামপুরে তেলিভিটাতে বাঁশের বেড়িকেট লাগিয়ে এবং ত্রিপালের টেন্ট বানিয়ে জমির ন্যায্য মুল্যের দাবীতে কৃষকরা বিক্ষভ দেখাচ্ছে। অন্যদিকে বাইপাশের শিয়ালতোর এলাকায় প্রশাসন বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরোদমে বাইপাশের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে  কৃষকদের দাবি যে যতখন পর্যন্ত জমির ন্যায্য মুল্য সরকার দেবে না ততখন পর্যন্ত আমরা জমি ছারবো না। প্রশাসন পুলিশকে দিয়ে আমাদেরকে, আমাদের বৌ, বাচ্চাকে গুলি চালিয়ে প্রানে মেরে ফেলে দিলেও আমরা জমি ছারবো না। কালকে যে ভাবে পুলিশ কে দিয়ে প্রশাসন আমাদের লাঠি পেটা করেছে। ৫ বছর থেকে শুরু করে ৮০ বছর বয়স পর্যন্ত পুলিশ কাউকেই ছারেনি। পুলিশের অমানবিক পরিচয় সারা বাংলা দেখেছে। যে মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলন করে ক্ষমতায় এসেছে। তিনিই এখন অত্যাচার চালাচ্ছে। এই সব দেখে সাধারন মানুষ থেকে শুরু বিভিন্ন দলের বিধায়ক ও নেতারা কৃষকদের পাশে দাড়িয়েছে। প্রশাসনের কোনো আধিকারীক এই বিষয়ে ক্যামারার সামনে কিছু বলতে চান নি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/p5ZuNSsnOqQ